বাংলাদেশি স্কুল, কলেজ ও মাদরাসার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম

সম্পূর্ণ স্কুল ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম

ভর্তি, একাডেমিক, উপস্থিতি, ফি সংগ্রহ, পরীক্ষা, যোগাযোগ এবং ওয়েবসাইট — সবকিছু এক নিরাপদ ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্মে পরিচালনা করুন।

৩ দিনে সেটআপ

দ্রুত onboarding process

৯৯.৯% আপটাইম

নির্ভরযোগ্য cloud infrastructure

ওয়েব + মোবাইল

যেকোনো ডিভাইস থেকে ব্যবহার

লাইভ সফটওয়্যার প্রিভিউ

স্কুল, বিলিং, ডোমেইন এবং onboarding — সবকিছু এক dashboard-এ।

dashboard.edupiloat.bd
EduPiloat owner dashboard preview

পরিচিতি

কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো EduPiloat বেছে নেয়

একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থাপনা থেকে শুরু করে শিক্ষার্থী, শিক্ষক, ফলাফল ও দৈনন্দিন কার্যক্রম—সবকিছু এক জায়গা থেকে সহজে পরিচালনা করুন। EduPilot আপনার প্রতিষ্ঠানকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আধুনিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।

01

প্রশাসনিক কাজের চাপ কমে

ভর্তি, উপস্থিতি, বেতন, পরীক্ষার নম্বর এবং ফলাফল আলাদা খাতায় না রেখে এক জায়গা থেকে চালানো যায়, তাই সময় কম লাগে এবং ভুলও কম হয়।

02

অভিভাবকের সাথে যোগাযোগ সহজ হয়

ফলাফল, বকেয়া, নোটিশ বা গুরুত্বপূর্ণ একাডেমিক তথ্য দ্রুত শেয়ার করা যায়, ফলে অভিভাবক সবসময় আপডেট থাকে।

03

শিক্ষার্থীর তথ্য সবসময় গোছানো থাকে

শিক্ষার্থীর ভর্তি তথ্য, শ্রেণি, সেকশন, রোল, ঐচ্ছিক বিষয় এবং একাডেমিক অগ্রগতি একটি নির্ভরযোগ্য রেকর্ডে সংরক্ষিত থাকে।

04

ফি আদায় আরও স্বচ্ছ হয়

কে কত টাকা পরিশোধ করেছে, কার বকেয়া আছে, কোন মাসের ফি বাকি — এসব দ্রুত দেখা যায় এবং সংগ্রহের প্রক্রিয়া আরও পরিষ্কার হয়।

05

পরীক্ষা ও ফলাফল প্রকাশ দ্রুত হয়

নম্বর এন্ট্রি, কনফিগারেশন, রেজাল্ট তৈরি এবং প্রকাশের কাজ ধাপে ধাপে করা যায়, তাই পরীক্ষার সময় চাপ অনেক কমে যায়।

06

প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও পেশাদার হয়

স্কুলের ওয়েবসাইট, নোটিশ, ইভেন্ট, রুটিন এবং প্রকাশিত ফলাফল সুন্দরভাবে দেখানো যায়, যা অভিভাবক ও শিক্ষার্থীর কাছে আস্থা তৈরি করে।

সহজ ও স্বচ্ছ মূল্য

আপনার প্রতিষ্ঠানের জন্য উপযোগী প্যাকেজ

ছোট থেকে বড়—প্রতিটি প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী রয়েছে নমনীয় প্যাকেজ, স্বচ্ছ মূল্য নির্ধারণ এবং সুবিধাজনক বিলিং ব্যবস্থা।

কেন EduPiloat

কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো EduPiloat বেছে নেয়

বিচ্ছিন্ন spreadsheet, manual register এবং আলাদা accounting tool-এর বদলে একটি unified cloud platform ব্যবহার করুন।

✦

প্রশাসনিক কাজের চাপ কমান

Manual entry, repetitive follow-up এবং বিচ্ছিন্ন workflow কমিয়ে প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা দ্রুত করুন।

৮০%

প্রশাসনিক সময় সাশ্রয়ের সম্ভাবনা

✦

অভিভাবক যোগাযোগ উন্নত করুন

নোটিশ, উপস্থিতি, ফলাফল এবং গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত parent, teacher ও admin-এর কাছে পৌঁছে দিন।

৩ গুণ

দ্রুততর parent engagement

✦

নিরাপদ ক্লাউড অবকাঠামো

Auto backup, centralized hosting এবং stable access-এর মাধ্যমে data নিরাপত্তা ও continuity নিশ্চিত করুন।

৯৯.৯%

নির্ভরযোগ্য service uptime

বাস্তবায়ন ধাপ

শুরু থেকে পরিচালনা পর্যন্ত সহজ ধাপ

EduPiloat চালু করতে জটিল setup দরকার হয় না। একটি পরিষ্কার ধাপ অনুসরণ করেই প্রতিষ্ঠানের workflow সিস্টেমে আনা যায়।

ধাপ ১

ডেমো ও প্রয়োজন নির্ধারণ

প্রতিষ্ঠানের ধরণ, ব্যবহারকারী এবং কাজের ধাপ বুঝে একটি উপযোগী implementation plan করা হয়।

ধাপ ২

স্কুল সেটআপ ও তথ্য প্রস্তুতি

ক্লাস, সেকশন, শিক্ষক, শিক্ষার্থী, package এবং initial setup data সিস্টেমে গুছিয়ে তোলা হয়।

ধাপ ৩

কার্যক্রম চালু করা

ভর্তি, উপস্থিতি, ফি, পরীক্ষা, ফলাফল এবং website content ধাপে ধাপে চালু করা হয়।

ধাপ ৪

চলমান মনিটরিং ও সাপোর্ট

Billing, maintenance, domain, access control এবং operational health নিয়মিত monitor করা হয়।

সাধারণ প্রশ্ন

আপনার প্রশ্নের উত্তর এখানে

EduPiloat implementation, package, billing, domain এবং onboarding নিয়ে সাধারণ জিজ্ঞাসাগুলোর সংক্ষিপ্ত উত্তর এখানে দেওয়া হলো।

প্রতিষ্ঠানের প্রয়োজন ও তথ্যের পরিমাণের ওপর সময় নির্ভর করে। সাধারণভাবে ১ থেকে ২ কার্যদিবসের মধ্যে প্রাথমিক সেটআপ, প্রয়োজনীয় তথ্য যুক্ত করা এবং ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা সম্পন্ন করে EduPilot চালু করা সম্ভব।

হ্যাঁ। আপনার নির্বাচিত প্যাকেজ ও বিলিং পদ্ধতি অনুযায়ী প্রতিষ্ঠান তৈরি করার সময় প্রাথমিক বিল তৈরি করা যাবে। পরবর্তী বিল ও পরিশোধের তথ্যও কেন্দ্রীয়ভাবে পরিচালনা ও হিসাব রাখা সম্ভব।

অবশ্যই। প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরই প্রাথমিকভাবে EduPilot-এর নির্ধারিত সাবডোমেইনে আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু করে দেওয়া হবে। তাই নিজস্ব ডোমেইন সেটআপের জন্য অপেক্ষা করতে হবে না। পরবর্তীতে আপনার নিজস্ব ডোমেইন প্রস্তুত হলে সেটি সহজেই যুক্ত করে ওয়েবসাইটটি সেই ডোমেইনে চালু করা যাবে।

হ্যাঁ। শিক্ষার্থী, শিক্ষক, শ্রেণি, বিষয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার প্রতিষ্ঠানের বর্তমান তথ্য অনুযায়ী EduPilot-এ যুক্ত করা যাবে। বড় পরিমাণ তথ্য থাকলে তথ্য স্থানান্তরের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

অবশ্যই। প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী একাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য আলাদা ব্যবহারকারী অ্যাকাউন্ট তৈরি করা যাবে। প্রত্যেক ব্যবহারকারীকে তার দায়িত্ব অনুযায়ী নির্দিষ্ট অনুমতি দেওয়া সম্ভব, ফলে গুরুত্বপূর্ণ তথ্যের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে।

হ্যাঁ। EduPilot ব্যবহারের শুরুতে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে আপনার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সহজেই সিস্টেমটি পরিচালনা করতে পারেন। প্রয়োজনে পরবর্তীতেও সহায়তা নেওয়া যাবে।

হ্যাঁ। EduPilot-এর মাধ্যমে প্রতিষ্ঠানের জনসাধারণের ওয়েবসাইট এবং অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করা যাবে। ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনাও সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব।

হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানের নিজস্ব ডোমেইন ব্যবহার করে EduPilot-এর ওয়েবসাইট ও প্রশাসনিক প্যানেল পরিচালনা করা যাবে। ডোমেইন যুক্ত করার প্রয়োজনীয় সেটআপ ও যাচাই প্রক্রিয়ায় আমরা সহযোগিতা করব।

হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানের সুবিধা অনুযায়ী মাসিক, বার্ষিক অথবা এককালীন বিলিং পদ্ধতি বেছে নেওয়া যাবে। প্যাকেজ ও বিলিং পদ্ধতি অনুযায়ী খরচ ও সুবিধাগুলো পরিষ্কারভাবে দেখানো হবে।

বিল পরিশোধের নির্ধারিত তারিখের পর ১৫ দিনের গ্রেস পিরিয়ড থাকবে। এরপর সেবা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। স্থগিত হওয়ার পর আরও ৬০ দিন পর্যন্ত প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষিত থাকবে, যাতে এই সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করে সেবা পুনরায় চালু করা যায়। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।

না। EduPilot একটি অনলাইনভিত্তিক ব্যবস্থাপনা ব্যবস্থা। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট অথবা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে যেকোনো সময় আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

না। প্যাকেজ পরিবর্তন করলেও আপনার প্রতিষ্ঠানের সংরক্ষিত তথ্য সাধারণত অক্ষত থাকবে। নতুন প্যাকেজ অনুযায়ী অতিরিক্ত সুবিধা বা নির্ধারিত সীমাবদ্ধতা কার্যকর হবে।

আপনার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ব্যবহারকারীর দায়িত্ব অনুযায়ী প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যায়, যাতে অনুমোদিত ব্যক্তিরাই নির্দিষ্ট তথ্য দেখতে বা পরিচালনা করতে পারেন।

এখনই শুরু করুন

আপনার প্রতিষ্ঠানের পরিচালনা আরও সহজ করুন

ডেমো নিন, package দেখুন এবং EduPiloat কীভাবে আপনার প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজ সহজ করতে পারে তা জানুন।